ads

শনিবার , ৪ মার্চ ২০২৩ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার অস্কারেও দীপিকা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ৪, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন দীপিকা পাড়ুকোন। পরের মাসেই নিজের অভিনীত ‘পাঠান’ ছবির সুপার ডুপার হিট- এসব সাফল্য নিয়েই দীপিকা ফুরফুরে মেজাজে আছেন। এরই মধ্যে এলো আরও এক চমকে যাওয়া খবর। ২ মার্চ বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার প্রেজেন্টার বা উপস্থাপকদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে দীপিকা পাড়ুকোনের নামও দেখা গেছে।

Shamol Bangla Ads

জানা যায়, ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়। মনোনীত সিনেমা এবং সেগুলোর কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা।

এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে সেখানেই নাম ঝলমল করছে বলিউড তারকা দীপিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সে তালিকা ভাগ করে নিয়েছেন দীপিকা নিজেই। তারপরই শুভেচ্ছাবার্তার বন্যা। করতালির ইমোজিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী রণবীর সিং। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থরাও।

Shamol Bangla Ads

ভারতীয় হিসাবে দীপিকাই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াংকা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে।

অস্কার দৌড়ে এগিয়ে আছে দেশের ৩ ছবি। এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও ২টি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল বাঙালি শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গনজালভেজ পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads