ads

বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৭৬ রান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

ইন্দোরে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংসেই ধসে গেছে ভারত। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল রোহিত শর্মার দল। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে তুলেছিল ১৯৭ রান।

Shamol Bangla Ads

অজিরা প্রথম ইনিংস থেকে নিয়েছিল ৮৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩ রানে অলআউট হয়েছে। লিড শোধ করে প্রথম দুই টেস্টে পরাজিত হওয়া অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্য দিয়েছে। তৃতীয় দিন জয়ের লক্ষ্যে নামবে সফরকারীরা।

ইন্দোরে প্রথম ইনিংসে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার কুনিম্যান ও ডানহাতি অফ স্পিনার নাথান লায়ন। কুনিম্যান নিয়েছিলেন পাঁচ উইকেট, লায়ন দখল করেছিলেন তিন উইকেট।
ভারতের হয়ে ওই ইনিংসে ত্রিশ রানের বৃত্ত ভাঙতে পারেননি কেউ। বিরাট কোহলি সর্বোচ্চ ২২, শুভমন গিল ২১ এবং শ্রীকর ভারত ও উমেশ যাদব ১৭ করে রান করেছিলেন।

Shamol Bangla Ads

জবাবে অজিদের হয়ে উসমান খাজা ৬০ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৩১, স্টিভ স্মিথ ২৬ এবং ক্যামেরুন গ্রিন ২১ করে ফিরে যান। ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা চারটি এবং অশ্বিন ও উমেশ তিনটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একা লড়েছেন চেতেশ্বর পূজারা। তিনি ১৪২ বল খেলে ৫৯ রান করেন। অষ্টম ব্যাটার হিসেবে আউট হন। এছাড়া শ্রেয়াস আয়ার ২৬, অশ্বিন ১৬, অক্ষর প্যাটেল ১৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে নাথান লায়ন ৮ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছে।

Need Ads