ads

সোমবার , ১৬ মে ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভলান্টিয়ার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ১৬, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

ভবিষ্যতে কোভিড-১৯ এর ভয়াবহতা রোধকল্পে শেরপুরে দিনব্যাপী ভলান্টিয়ার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফের সহযোগিতায় দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে শহরের নিউমার্কেটের একটি হোটেলে আয়োজিত ওই ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ।

Shamol Bangla Ads

এতে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন, শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। ওরিয়েন্টেশনের উদ্বোধন ঘোষণা করেন ও কোভিড-১৯ প্রতিরোধে নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি হ্যাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর জয়ন্ত কর, বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম ও শেরপুর জেলা সমন্বয়কারী খাইরুল বাশার রাসেল।

দি হ্যাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়ক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। ওরিয়েন্টেশনে শেরপুর সদরসহ বিভিন্ন উপজেলার ৩০ জন ভলান্টিয়ার অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads