ads

সোমবার , ৯ মে ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভিকিকে নিয়ে পছন্দের রেস্তোরাঁয় ক্যাটরিনা

শ্যামলবাংলা ডেস্ক
মে ৯, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ

মাত্র কয়েক মাস হলো বিয়ের। এখনও হানিমুন সময় পার করছেন বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই মুহূর্তে এই জুটি রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সোমবার সকালে সেখান থেকে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করছেন তারকা এই জুটি।

Shamol Bangla Ads

নিউইয়র্কে ক্যাটরিনার একটি পছন্দের রেস্তোরাঁ রয়েছে। সেটার নাম ‘বাব্বি’জ’ । এখানকার খাবার বেশ প্রিয় ক্যাটরিনার। এবার ভিকিকে নিয়ে সোজা গিয়ে হাজির হয়েছেন সেখানে। মেকআপ ছাড়া ক্যাটরিনার ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

ছবিতে মনোরম সবুজ শার্টে দেখা গেছে ক্যাটরিনাকে। তাকে জড়িয়ে বসে আছেন ছাই রঙের হুডি পরা ভিকি। জানলার কাচে প্রিয় রেস্তরাঁর নাম। সেখানে গিয়ে ডায়েট ভুলে লোভনীয় প্যান কেক খেয়ে ছবি তুলে তা পোস্টও করেছেন ইনস্টাগ্রামে।

Shamol Bangla Ads

কয়েকদিন আগে পুলে জলকেলি করার ছবি দিয়েছিলেন ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করেন এই জুটি। তারপর থেকে একের পর এক নিজেদের যুগল ছবি দিয়ে ভক্তদের আলোচনায় থাকছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!