ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব পানি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৪, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

‘ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ দৃশ্যমান প্রভাব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ এপ্রিল সোমবার সকালে জেলা কালেক্টরেট চত্বরের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওইসময় তিনি বলেন, পানি ব্যবহারে সতর্ক হোন, পানি সংরক্ষণে এগিয়ে আসুন। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে স্থলভাগের পানি বেশি ব্যবহারে জোর দিতে হবে। এছাড়া নদী, খাল, বিল রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

Shamol Bangla Ads

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ছামিউল হক, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা বেগম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জেসমিন আক্তার প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!