ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে কর্মসূচী পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ৪ এপ্রিল সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান, কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, প্রধান শিক্ষক যোগেন রায় প্রমুখ।

Shamol Bangla Ads

পরে বাদ্যযন্ত্র ছাড়া বিভিন্ন দেশাত্ববোধক গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!