ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে হত্যা মামলার পলাতক আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো. শাহ জামাল, জামালপুর
এপ্রিল ৪, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

জামালপুরে হত্যা মামলার পলাতক আসামী সাজু মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সে জামালপুর সদর থানার মহেশপুর কালিবাড়ি গ্রামের সাহাদ আলীর ছেলে বলে জানা গেছে। ৩ এপ্রিল বিকেল ৩ টায় অভিযান চালিয়ে সাহাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার শেষে সদর থানায় হস্তান্তর করা হয়। সে ২০১৪ সাল থেকে পলাতক ছিল।

Shamol Bangla Ads

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে মাদরগঞ্জ উপজেলার কামারপাড়া বটতলা এলাকা থেকে হেরোইনসহ আনিছুর রহমান (৩৫) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনিছ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার উত্তর ধারাবর্ষা গ্রামের আয়নাল শেখের ছেলে। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মুল্য ১ লাখ ৯০ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গ্রেপ্তারকৃতদের একজনকে সদর থানা অপরজনকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!