ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চালু হচ্ছে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ

দেশে প্রথমবারের মত চালু হতে যাচ্ছে সেন্টার বেইসড ৭৫০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধীনে চালু হতে যাওয়া এই হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কিয়াম সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

Shamol Bangla Ads

সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালন ও বিবিধ বিষয়ে একটি মত বিনিময় সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আগামী মাসের মধ্যে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল। রোগীদের সেবার স্বার্থে যা যা করণীয় হাসপাতাল প্রশাসন তাই করবে। হাসপাতাল পরিচালনা নির্বিঘ্ন রাখতে দক্ষ জনবল নিয়োগ করা হবে।’

Shamol Bangla Ads

শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রোগীদের সেবার জন্য ইতিমধ্যে এই হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স, কর্মকর্তা কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। অনেকে প্রশিক্ষণরত অবস্থায় আছেন। এর বাইরেও বিদেশি দক্ষ জনবল এখানে নিয়োগ করা যায় কিনা সে বিষয়েও পরীক্ষা নিরীক্ষা চলছে।’
সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপকেরা সুপার স্পেশালাইজড এ হাসপাতাল পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন সুপারিশ করেন। বিশেষজ্ঞদের এ সুপারিশ বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!