ads

মঙ্গলবার , ২২ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মামুন ফরাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হাসান হৃদয়। ২২ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এর আগে এদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

Shamol Bangla Ads

জানা যায়, সহ-সভাপতি পদে বাংলাদেশের আলোর আঞ্জুমান আরা শিল্পী। আর যুগ্ম সম্পাদক পদে লাবিন রহমান, কোষাধ্যক্ষ পদে কবীর আলমগীর, সাংগঠনিক সম্পাদক পদে মনির আহমদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজিম উদ-দৌলা সাদি, দফতর সম্পাদক পদে মো. মামুনুর রশিদ মামুন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ফারজোনা জবা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিল্পী নোমানি, কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জাফরুল আলম, নারী বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতিমা লুনা নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে হালিমা খাতুন, অপূর্ব ইব্রাহীম, নাঈম মাশরাকী, মুনসুর আহমেদ, আরিফ আহমেদ, মো. মোস্তাফিজুর রহমান, হাসান আহমেদ নির্বাচিত হন।

Need Ads
error: কপি হবে না!