ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবিস্থ শেরপুর জেলা ছাত্র সংসদের উদ্যোগে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেরপুর জেলা ছাত্র সংসদের উদ্যোগে নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৯ মার্চ শনিবার ঢাবির কারাস ভবনের অডিটরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ ফারুক, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাহ হোসেন, ডিপিডিসির প্রকৌশলী ও শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং শেরপুর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক রীনা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির শেরপুর জেলা ছাত্র সংসদের সভাপতি শামস মোহাম্মদ নাসিফ হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে শেরপুর জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের বক্তারা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং সময়োপযোগী হিসেবে গড়ে উঠতে পরামর্শ দেন। তারা শিক্ষার্থীদের পরিবার, সমাজের দায়িত্ব ও দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে দেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!