ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫০ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মার্চ ২০, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ বোতল বিদেশী মদসহ মো. ফিরোজ মিয়া (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ১৯ মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃত ফিরোজ মিয়া পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুর বক্সের ছেলে। রবিবার সকালে মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। ওইসময় ৫০ বোতল বিদেশী মদসহ মো. ফিরোজ মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ২৬ হাজার টাকা।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ফিরোজ দীর্ঘদিন যাবৎ শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনায় র‌্যাবের তরফ থেকে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার আসামিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!