ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিজেপির প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদলের বৈঠক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ

ঢাকা সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বিজেপির বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ড. বিজয় চাতওয়ালার সঙ্গে বৈঠক করেন তাঁরা। সোমবার রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ড. বিজয় চাতওয়ালা গতকাল রবিবার রাতে ঢাকায় পৌঁছান।

Need Ads
error: কপি হবে না!