ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না : নিগার সুলতানা জ্যোতি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ

১৯৯৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ পুরুষ দল। যা ছিল বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা প্রথম শিকার বানাল ওই পাকিস্তানকে।

Shamol Bangla Ads

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি জানতাম এখানে স্পিনাররা আধিপত্য বিস্তার করবে। আমরা পাকিস্তানকে ভালোভাবে জানি। বাছাইপর্বেও তাদেরকে হারিয়েছিলাম আমরা। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। একটি জয় অনেক আত্মবিশ্বাস এনে দেয়। আমরা উন্নতি করছি। ’

Shamol Bangla Ads

উল্লেখ্য, আজ বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করতে সমর্থ হয় পাকিস্তান। ৮ ওভারে ৩৮ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা খাতুন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ মার্চ। মাউন্ট মঙ্গানুইয়ে সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!