ads

রবিবার , ১৩ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে শেরপুরে বিএনপির লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
মার্চ ১৩, ২০২২ ১:১৩ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে। ১২ মার্চ শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর নেতৃত্বে শেরপুর পৌরসভাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের অন্তত: ৫০টি হাট-বাজারে ওই লিফলেট বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

লিফলেট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল হক লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এবিএম মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপনসহ জেলা, পৌরসভা ও ইউনিয়নের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!