ads

বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সপ্তাহে ৩৮ হাজার বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩, ২০২২ ১২:২৮ অপরাহ্ণ

ঢাকাস্থ সৌদি দূতাবাস গত সপ্তাহে মোট ৩৮ হাজার ওয়ার্কিং ভিসা ইস্যু করেছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ সংখ্যক ভিসা ইস্যু করেছে দেশটির দূতাবাস। ওই দিন ইস্যুকৃত ভিসার সংখ্যা ছিল ১২ হাজার ৩০০টি। ২ মার্চ বুধবার ঢাকাস্থ সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান।

Shamol Bangla Ads

রাষ্ট্রদূত বলেন, গত সপ্তাহে সৌদি দূতাবাস ৩৮ হাজার ভিসা ইস্যু করেছে। আর এক দিনে গত ২৪ ফেব্রুয়ারি ১২ হাজার ৩০০ ভিসা দেওয়া হয়েছে। এটি একটি রেকর্ড। প্রতিদিন আমরা গড়ে ছয় হাজারের মতো করে ভিসা প্রদান করছি। গত ৫ বছরে সৌদি দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য ১৪ লাখ ভিসা ইস্যু করেছে বলেও জানান রাষ্ট্রদূত দাহিলান।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, করোনাকালে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি কর্মী সৌদি আরব গেছেন। গত বছর দেশটিতে গেছে ১ লাখ ৪৪ হাজার ৩৯৪ জন কর্মী। এর আগের বছর ২০২০ সালে দেশটিতে যান ১ লাখ ৬১ হাজার ৭২৬ কর্মী। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৫৫ হাজার ৭০৮ জন কর্মী গিয়েছেন। বর্তমানে দেশটিতে প্রায় ২৩ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।

Shamol Bangla Ads

রাষ্ট্রদূত বলেন, করোনার কারণে ভিসা ইস্যুর পরিমাণ কমে যায়। এখন আবার ভিসা ইস্যুর পরিমাণ বেড়েছে। আমরা এখন দক্ষ শ্রমিক নিয়োগে গুরুত্ব দিচ্ছি। করোনা পরিস্থিতি বিবেচনায় সৌদি সরকার এখনো হজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান রাষ্ট্রদূত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!