ads

বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৭ মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
মার্চ ৩, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ ছিল এ ভাষণ। প্রতিবারের ন্যায় এবারও ঐতিহাসিক এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীবরদী উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

৩ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

সভায় বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার ডা, শাহনেওয়াজ রোমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহ্মেদ আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!