ads

বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিশ্ব বন্যপ্রাণী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
মার্চ ৩, ২০২২ ৮:২১ অপরাহ্ণ

‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ মার্চ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে উপজেলার মধুটিলা ইকোপার্কের প্রধান গেইট থেকে একটি র‌্যালি বের হয়ে ইকোপার্ক এলাকা প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবীর সভাপতিত্ব করেন।

ওইসময় অন্যান্যের মাঝে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, বার্ড কনজারভেশন সোসাইটি শেরপুরের সংগঠক দেবদাস চন্দ বাবু, ইলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সভাপতি পিটিশন রেমা, উকিল উদ্দিন, চাঁন মিয়া, সেভ দ্যা নেচার সভাপতি হামিদুজ্জামান সজীব, স্বেচ্ছাসেবক সালমা জাহান লিপি, আব্দুল বারেক মঞ্জু, শুভংকার বিশ্বাস, মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন এলাকা থেকে বন বিভাগের ইআরটি সদস্য, স্বেচ্ছাসেবক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রাণপ্রকৃতি ও বন্যপ্রাণী সুরক্ষায় ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ নির্মিত বিশেষ ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!