ads

মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ২০ কেজি গাঁজা ও দেশীয় পাইপগানসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
মার্চ ১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ২০ কেজি গাঁজা ও দেশীয় তৈরী দুটি পাইপগানসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ২৮ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে জামালপুরের ইসলামপুর উপজেলার সভারচর গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. এরশাদ আলী (৩৫) ও একই এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মো. আব্দুল জলিল (২২)। মঙ্গলবার সকালে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪’র পাঠানো প্রেস রিলিজ সূত্রে জানা যায়, সোমবার রাতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুরের নকলা উপজেলার পাইস্কা গ্রামে অভিযান চালায়। ওইসময় দেশীয় তৈরী ২টি পাইপগান, ২০ কেজি গাঁজা, নগদ সাড়ে ৩ হাজার টাকা, সীমসহ ৩টি মোবাইল ফোন, তাদের বহনকারী নীল ও হলুদ রংয়ের একটি পিকআপসহ এরশাদ আলী ও আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। এরশাদ আলীর বিরুদ্ধে ইসলামপুর ও মেলান্দহ থানায় ২টি চুরির মামলা রয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে নকলাসহ বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছে। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!