ads

বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভূমি অফিসের সৌন্দর্যবর্ধন ও আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা ভূমি অফিসের সৌন্দর্যবর্ধন ও আধুনিকীকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এ উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রিজিওন টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হাসান, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তাগণ, উপজেলার ৭ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

দোয়া মাহফিলের পূর্বে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস চত্বরে সৃজিত বাগান ‘কুসুম কানন’ ও ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের জন্য আধুনিক অপেক্ষা কক্ষের উদ্বোধন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!