ads

বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৯ হাজার ৯৮১ জন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯৮১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৩ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৮ লাখ ৫৫ হাজার ৬৩২ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ১৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার ৮১৫ জনে। ১৬ ফেব্রুয়ার বুধবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে ওই তথ্য পাওয়া গেছে।

Shamol Bangla Ads

জার্মানিতে একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ২১৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২০ হাজার ৯২৪ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৪৮৬ জন এবং মারা গেছেন ২ হাজার ১২৮ জন। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৯৬ লাখ ২৫ হাজার ৭৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৪৯ হাজার ১৭৪ জন মারা গেছেন।

Shamol Bangla Ads

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬৩১ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ৫৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৬৩৫ জনের। স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৩১০ জন।

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮২৭ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৯৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৯ হাজার ৮২২ জনের।

ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৯০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ২১ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৯০৩ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ২৩৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৩ লাখ ৯৩ হাজার ৯৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭২৪ জন এবং মারা গেছেন ৩০৫ জন।

ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৩৯০ জন। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৫ হাজার ৫৭৯ জন মারা গেছেন। গত একদিনে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৩১ জন এবং মারা গেছেন ১৩৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কানাডায় ৯৯ জন, আর্জেন্টিনায় ২৩৬ জন, গ্রিসে ৮১ জন, ইরানে ১৬৭ জন, জাপানে ১৩৫ জন, রোমানিয়ায় ১৯৫ জন, চিলিতে ৩২ জন, দক্ষিণ আফ্রিকায় ১৮১ জন, ইন্দোনেশিয়ায় ১৩৪ জন, হাঙ্গেরিতে ১২৩ জন এবং ভিয়েতনামে ৮৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৪৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার ওই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১২ হাজার ৯৬৫ জনের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!