ads

রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। ১৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠি হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন মো. নুরুল ইসলাম।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের গজারীকুড়া মৌজার সাবেক দাগ ১০১৪, হাল-বিআরএস-৮২৮ নং দাগের ৯৭ শতাংশ জমি গজারীকুড়া গ্রামের মৃত ইজাম উদ্দিনের ছেলে সুলতান মিয়া ও মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল জলিল ক্রয়সূত্রে বৈধ মালিকনা লাভ করেন। তারা ওই জমি প্রায় ৪০ বছর যাবৎ ভোগ-দখল করে আসছেন। কিন্তু তাদের ওই জমি একই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে আন্নাছ আলী ও দিয়ানত আলীর ছেলে মিজানুর রহমান তা জবর-দখলের পাঁয়তারা করে আসছিল।

এ বিষয়ে তারা আদালতে একটি মামলা দায়ের করলে আদালত গত ৩১ জানুয়ারি মামলাটি খারিজ করে দিয়ে জমির মালিক সুলতান মিয়া ও আব্দুল জলিলের পক্ষে রায় দেন। সেই সাথে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তােেক আদালতের আদেশ বাস্তবায়ন করে নালিশী ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ প্রদান করেন। কিন্তু এরপরও আন্নাছ আলী ও মিজানুর রহমান আদালতের রায় অমান্য করে নালিশী ভূমি জবর-দখলের চেষ্টা চালাচ্ছেন। আদালতের আদেশ বাস্তবায়নে ভুক্তভোগী পরিবারের পক্ষে সুলতান মিয়া ও আব্দুল জলিল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, জমিজমার বিষয়ে পুলিশের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে ওই ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলার কোন বিঘ্ন ঘটলে সেক্ষেত্রে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!