ads

মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চরশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে স্থানীয় যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরোনো মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন ওই কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

নবগঠিত কমিটিতে রফিকুল ইসলাম মিল্টন মাস্টারকে আহবায়ক ও এসএম খোকনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া আহবায়ক কমিটির সদস্যরা হচ্ছেন এ্যাডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন, রুকনুজ্জামান খোকন, গোলাম মোস্তফা বৃটিশ, ফরিদুল ইসলাম ফরিদ ও জুলহাস উদ্দিন মাস্টার।

এর আগে রফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন মাস্টার, লছমনপুর ইউপির চেয়ারম্যান আব্দুল হাই ও মেহেদি মাসুদ মাহাদী, প্রচার সম্পাদক মাসুদুর রহমান বিএসসি এবং সদর উপজেলা মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এরশাদ আলী লিটন।

Shamol Bangla Ads

সভায় নবগঠিত ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!