বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী এবং তার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মধ্যে নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ। ৩১ জানুয়ারি সোমবার সকালে শহরের চকপাঠক মহল্লার সালমা নুন স্কুল মাঠে ওই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এসএম শহীদুল ইসলাম ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি লালন মোল্লা, সাবেক কাউন্সিলর মো. জুলহাস উদ্দিন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রানা প্রমুখ।
কম্বল বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ পৌরসভার চকপাঠক মহল্লায় ৪ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো।

পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন মহল্লায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




