ads

রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এফডিসির এমডির পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি। গতকাল ২৮ জানুয়ারি ছিলো শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। তাদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান গতকাল ২৯ জানুয়ারি এ তথ্য জানান৷

Shamol Bangla Ads

তিনি বলেছিলেন, আজ ৩০ জানুয়ারি থেকে এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে দেয়া হবে না এমডি নুজহাত ইয়াসমিনকে৷ তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন। এজন্য রবিবার সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান কনে ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে।

কিন্তু আজ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি৷ এ নিয়ে ১৭ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা চলছে। পরবর্তী কর্মসূচি কি হতে যাচ্ছে, জানতে চাইলে পরিচালক নেতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমরা শুনেছি এফডিসির এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি। অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।’

Shamol Bangla Ads

এদিকে এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘এমডি মহোদয় রোজকার মতো আজও সঠিক সময়ে অফিসে এসেছেন।’

১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে। এদিকে এফডিসির এমডির অপসারণসহ আরও দুই দফা দাবি রয়েছে ১৭ সংগঠনের। সেগুলো হলো শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা, শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে হবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!