ads

মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় আক্রান্তদের ৬৯ শতাংশই ওমিক্রনের রোগী: আইসিডিডিআরবি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২২ ১:৩৪ অপরাহ্ণ

রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত রোগীদের ৬৯ শতাংশের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। আইসিডিডিআরবির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির প্রথম দুই সপ্তাহে রাজধানীর করোনায় আক্রান্ত ৩৭৯ জন রোগীর নমুনা পরীক্ষা করেছে আইসিডিডিআরবি। তাদের মধ্যে ২৬০ জনের শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে, যা ৬৯ শতাংশ। নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে, রাজধানীতে ওমিক্রনের কমপক্ষে তিনটি উপধরন ছড়িয়ে পড়েছে।

আইসিডিডিআরবির তথ্য আরও বলছে, বাংলাদেশে গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত করোনার আলফা ধরনের আধিপত্য ছিল। মার্চেই বেটা ধরন শনাক্ত হয়। পরে মে মাসের মধ্যে বেটা ধরনে আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব ধরনকে ছাড়িয়ে যায়। মে নাগাদ শনাক্ত হয় ডেলটা ধরন। এর পর থেকেই জুন পর্যন্ত ধরনটির আধিপত্য চলে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!