ads

বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতিসংঘের শান্তি মিশনে যাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
জানুয়ারি ১৩, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ

জাতিসংঘের শান্তি মিশনে যাচ্ছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সীমা রাণী সরকার। এ উপলক্ষে ১১ জানুয়ারি জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সীমা রানী সরকারের জাতি সংঘ শান্তি রক্ষা মিশনে গমনজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ সুপার জানান, সীমা রাণী সরকার জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য মালীতে আগামী এক বছরের জন্য মিশনে যাবেন। এসময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাতে সংযুক্ত থাকবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী অতিথি সীমা রাণী সরকার এর পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সাফল্যের সাথে জাতি সংঘ শান্তি রক্ষা মিশন শেষ করে দেশে ফিরে আসবেন তার আশাবাদ ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার । অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads