ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৭, ২০২১ ৫:০৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীর সেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পাঠ্য বই বিক্রি মামলার প্রধান আসামি কোহিনূর ফারজানাসহ অন্যান্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর রবিবার দুপুরে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেইটের সামনে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় সমাজসেবক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক মিলন মিয়া, কুড়িকাহনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান, ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল খসরু প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তারা শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের পাঠ্যপুস্তক চুরি করে বিক্রি করার অভিযোগে দায়ের করা মামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কোহিনূর ফারজানা, তার ভাসুর একই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি নেতা নজরুল ইসলামসহ অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সেইসাথে তারা অভিযোগ করে বলেন, ওই চাঞ্চল্যকর মামলায় একটি প্রভাবশালী মহলের তদবিরে নজরুল ইসলামকে মামলায় আসামি করা হয়নি। অথচ তার বিরুদ্ধে ২০১৪ সালে ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় এলাকায় ভোটকেন্দ্র পোড়ানোসহ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। সরকার যখন শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে, তখন স্থানীয় এক শ্রেণির কুচক্রীরা দুর্নীতির আশ্রয় নিয়ে শিক্ষা কাজকে ব্যাহত করে চলেছে। কুচক্রী পরিবারটির হাত থেকে ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়কে রক্ষা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া ১৭ বস্তা সরকারি বই বিক্রিকালে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পরদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কোহিনুর ফারজানাসহ ৫ জনকে আসামি করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এ নিয়ে ৯ সেপ্টেম্বর শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। অন্যদিকে ওই মামলায় দুইজন আসামি হাজতবাসে গেলেও প্রধান আসামি কোহিনূর ফারজানা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!