ads

বৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৪, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ

শেরপুরে ৩শ পিস ইয়বাসহ মো. নূর নবী (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর অভিযানিক দল। ১৩ অক্টোবর বুধবার বিকেলে সদর উপজেলার বেলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নূরনবী স্থানীয় মো. হাবিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

ওইসময় ৩শ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেটসহ নূর নবীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বৃহস্পতিবার সকালে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর নবী জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। ওই ঘটনায় নূরনবীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!