ads

রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ

‘নদী বাঁচাও নালিতাবাড়ী বাঁচাও’ এই শ্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর বালুমহালের ১৪২৮ বাংলা সনের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে সুধী সমাজের আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, বিপ্লব দে কেটু, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান সোহেল, মনিরুল ইসলাম মনির, শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, মনিরুজ্জামান মনির, কালাচান পাল, রবিউল আলম, শিক্ষার্থী দোহা বৃষ্টি, মেজবাহুল হক, দীপ্ত সাহা, মাহমুদুল হাসান, রাজনীতিবীদ বিধান সরকার শিবু, তোফাজ্জল হোসেন রানা, মানিক সাহা, তমাল দেবনাথ, সাগর, হযরত আলী প্রমুখ। ওইসময় বক্তারা বলেন, ভোগাই ও চেল্লাখালীর মূল নদীতে এখন আর বালু নেই। তাই কতিপয় অসাধু ব্যবসায়ীরা ইজারার শর্ত ভঙ্গ করে নদী তীর ভেঙে ও গর্ত করে বালু উত্তোলন করে আসছে। এছাড়া নদীর তলদেশ গভীর গর্ত করে বালু উত্তোলন করার ফলে বালু ধ্বসে বালু শ্রমিক নিহত হয়েছে। এমতাবস্থায় নদীর নাব্যতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর প্রকৃত অবস্থা ফিরে না আসা পর্যন্ত ইজারা দেয়া বন্ধ করতে হবে। এমনকি ১৪২৮ বাংলা সনের জন্য জেলা প্রশাসন থেকে যে ইজারা দেয়া হয়েছে তা বাতিলের দাবিও জানান তারা। মানববন্ধন শেষে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শেরপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন বলেন, স্মারকলিপি পেয়েছি। সেটি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেয়া হবে। কর্তৃপক্ষই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Need Ads
error: কপি হবে না!