ads

মঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লকডাউনে শ্রমিকদের ভর্তুকি দিতে হবে : ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ

চলমান লকডাউনে শ্রমিকদের জন্য মাসিক সরকারি অনুদানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই কোবিড-১৯ কালে অবশ্যই শ্রমিকদেরকে ভর্তুকি দিতে হবে। প্রত্যেক শ্রমিক নেতা, শ্রমিক কর্মীদেরকে সরকারের তরফ থেকে ত্রাণ সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি। মঙ্গলবার শ্রমিক দলের এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই দাবি জানান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত সদস্য জাফরুল হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। ২০২০ সালের ৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ শ্রমিক নেতা জাফরুল হাসান।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শুধুমাত্র আনুষ্ঠানিকতায় চলে গেছি। আমরা দোয়া-মিলাদ করছি, স্মরণ সভা করছি। সংগঠন গড়ে না তুললে আন্দোলন কিভাবে হবে? সরকার পরিবর্তন করতে হলে, আওয়ামী লীগ সরকারকে সরাতে হলে প্রধান দুইটা শক্তি দরকার। এর একটা হচ্ছে ছাত্র সংগঠন, আরেকটি শ্রমিক সংগঠন। আমরা সেই সংগঠন গড়ে তুলতে পারছি না। সেটা আমাদের ব্যর্থতা। এ কারণে এসব সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে।
জাফরুল হাসানের কর্মময় জীবনের কথা তুলে ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাফরুল হাসানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যতদিন বেঁচে আছি আমরা ততদিন সংগঠনের জন্য আন্তরিকভাবে কাজ করবো।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল হাসান জুয়েল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও স্কপ নেতা ওয়াজেদ-উল ইসলাম খান, প্রয়াত নেতার মেয়ে নাসরিন হাসান টিমাসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!