ads

রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৪ বছর পর ‘কোপা’ চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ

প্রায় ৩ দশক পর শিরোপার স্বাদ পেতে যাচ্ছে রিয়াল সোসিয়েদাদ। অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে প্রায় ৩৪ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ। ৩ এপ্রিল শনিবার রাতে ২০১৯-২০ মৌসুমের কোপা দেল রের শিরোপা লড়াইয়ের ম্যাচে সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন মিকেল ওয়ারজাবাল।

Shamol Bangla Ads

গোলশূন্যাবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ফিরে ৬৩ মিনিটে গোল পায় সোসিয়েদাদ।

ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ। পেনাল্টি পায় সোসিয়েদাদ। সফল স্পটকিকে বিলবাওয়ের জাল কাঁপান ওয়ারজাবাল।

Shamol Bangla Ads

ওই গোলটি ছিল ম্যাচের জয়সূচক গোল, যা ৩৪ বছর রিয়াল সোসিয়েদাদকে শিরোপার স্বাদ এনে দিল।

সবমিলিয়ে সোসিয়েদাদের এটি তৃতীয় কোপা দেল রে শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে। সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

Need Ads
error: কপি হবে না!