ads

রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে অবাক ইমরান খান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০২১ ১:৪০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে আগামী ২২-২৩ এপ্রিল অনুষ্ঠেয় বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে অবাক হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ৩ এপ্রিল
শনিবার একাধিক টুইটবার্তায় তিনি তার বিস্ময় প্রকাশ করেন। খবর আনাদোলু ও ডনের।

Shamol Bangla Ads

ওই টুইটবার্তায় তিনি লেখেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোয় আমি হতবাক! আমার সরকারের পরিবেশসংক্রান্ত নীতিগুলো জলবায়ু পরিবর্তন রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিষ্কার ও সবুজ পাকিস্তান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গ্রিন পার্ক, ১০ বিলিয়ন গাছের সুনামি প্রকল্প, নদী পরিচ্ছন্ন কর্মসূচিগুলো থেকে তারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাকিস্তান অন্য দেশকে সহায়তা করতে প্রস্তুত।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রে ২২-২৩ এপ্রিল প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে বৈশ্বিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ৪০ দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত, বাংলাদেশ আর চীনকেও। আর ওই সম্মেলনে আমন্ত্রণ না পেয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান খান।

Need Ads
error: কপি হবে না!