শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত ও জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সোমবার বিকেলে পানবর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, প্রচার সম্পাদক মজিবর রহমান। কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাংশা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান জহুরুল হক,মো, আব্দুল আজিজ ধলু, ,শীষ মনোয়ার, রাকিবুল ইসলাম রোকন, মেহেদী হাসান, জিয়াউল হক, হাসানুজ্জামান হাসান, আঃ রউফ,কেরামত আলী, মোজাম্মেল হক,সহিজল হক হরত প্রমুখ। এ সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ও প্রার্থী বাছাই নিয়েও আলোচনা হয়। সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী,এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ ও সাধারণ ভোটারগণ অংশ গ্রহন করেন।




