ads

সোমবার , ৮ মার্চ ২০২১ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ৮, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ

করোনাকালে নারী নেতৃত্বে নতুন সমতার বিশ্ব গড়তে শেরপুরের নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ‘করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ও ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এ শ্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

Shamol Bangla Ads

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, সহকারী সার্জন ডা. মালিহা নুঝাত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু প্রমুখ।
ওইসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, নারী প্রশিক্ষণার্থী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!