ads

বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আপত্তিকর ভিডিও : জামালপুরের সেই ডিসি আর কখনো উচ্চপদ পাবেন না

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২১ ২:৫৮ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে। আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনার শাস্তি হিসেবে তিনি কখনো আর পদোন্নতি পাবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ৪ মার্চ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ। গণমাধ্যমকে তিনি জানান, জামালপুরের ওই ঘটনায় আহমেদ কবীরকে শাস্তিস্বরুপ নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তার কখনো আর পদোন্নতি হবে না। তিনি উপ-সচিব পদেই থাকবেন।

Shamol Bangla Ads

বিভাগীয় তদন্তে আহমেদ কবীরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তি দিয়ে জারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর বিধি ৪(৩)(ক) মোতাবেক গুরুদণ্ড হিসাবে ৩ বছরের জন্য নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করা হলো।

আরও জানা যায়, আহমেদ কবীর উপ-সচিব হিসেবে বর্তমানে পঞ্চম গ্রেডে বেতন পান। শাস্তির কারণে এখন থেকে তিনি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন। পঞ্চম গ্রেডে তার মূল বেতন প্রায় ৭০ হাজার টাকা। এখন তিনি মূল বেতন পাবেন ৩৫ হাজার টাকা। কিন্তু অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে জামালপুরের তৎকালীন ডিসিকে অফিসের এক নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ওই ডিসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বছরের ২৫ আগস্ট আহমেদ কবীরকে ওএসডি করা হয়।
খন্দকার সোহেল আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি ‘সাজানো’ বলে দাবি করেছিলেন ডিসি আহমেদ কবীর।

Need Ads
error: কপি হবে না!