ads

বুধবার , ৩ মার্চ ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চুল ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

জুবাইদুল ইসলাম
মার্চ ৩, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ

শেরপুর জেলায় চুল প্রক্রিয়াজাতকরণ ব্যবসার উন্নয়নে চুল ব্যবসায়ী সমবায় সমিতির সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। ২ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় চুল ব্যবসায়ী সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন আলোচনা করেন বক্তারা। তাদের বক্তব্যের প্রেক্ষিতে চুল ব্যবসায়ীদের উন্নয়নে এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, জেলা চুল ব্যবসায়ী সমিতির সভাপতি ভুট্টো মিয়া, সাবেক সভাপতি মজদুল হকসহ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চুল ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!