ads

রবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পৌর নির্বাচনে মাইক ভাঙচুরের প্রতিবাদে প্রচারক সমিতির স্মারকলিপি পেশ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার নির্বাচনে সন্ত্রাসী হামলায় প্রচারণার মাইক ও ইজিবাইক ভাঙচুর এবং প্রচারক ও ইজিবাইক চালককে মারধরের প্রতিবাদে নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়ন। ৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বরাবর ওই স্মারকলিপি পেশ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। ওইসময় প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলা বন্ধে এবং তাদের নিরাপত্তায় দ্রুতই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা মাইক প্রচারক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলা জানান, প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও ইজিবাইক ভাঙচুরসহ প্রচারক-চালকদের একাধিক দফায় লাঞ্ছিত করার ঘটনায় তাদের মাঝে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এজন্য নিরাপত্তার দাবি জানিয়ে ওই স্মারকলিপি দেওয়া হয়েছে। এরপরও আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সকল প্রকার প্রচারণার কাজ থেকে আমরা বিরত থাকতে বাধ্য হবো।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় মাইক প্রচারণার একটি ইজিবাইক শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মোড়ে পৌঁছলে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইক থামিয়ে মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। ওইসময় প্রচারক জাহিদুল ও ইজিবাইক চালক রুমান মিয়াকে লাঞ্ছিত করা হয়। এর একটু পর ডিজিটাল মাইক সার্ভিসের আরও একটি মাইক ভাঙচুর এবং প্রচারক সোহেল মিয়া ও ইজিবাইক চালক উসমান মিয়াকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। এর কয়েকদিন আগে শহরের মীরগঞ্জ-বারাকপাড়া এলাকায় একইভাবে একই প্রার্থীর দু’টি মাইক সেট ভাঙচুরসহ প্রচারক ও চালককে লাঞ্ছিত করে স্থানীয় সন্ত্রাসীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!