ads

বুধবার , ১৩ জানুয়ারি ২০২১ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও ইনজুরিতে তাসকিন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২১ ২:২৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক : প্রচুর পরিশ্রম করে বারবার নিজেকে ফিরে পাওয়া তরুণ পেসার তাসকিন আহমেদকে যেন পেয়ে বসেছে ইনজুরি। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে আবারও চোটে পড়েছেন ফর্মে থাকা এই পেসার। ১২ জানুয়ারি সোমবার অনুশীলনে গিয়ে তার বাঁম হাতের আঙুলে বল লেগে ফেটে গেছে। আসন্ন সিরিজে তাসকিন তাই এখন অনিশ্চিত।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার অনুশীলনের এক পর্যায়ে হাতে বল লাগলে আঙুলের মাঝখানে ফেটে যায় তাসকিনের। রাতেই তার হাতে সেলাই দেওয়া হয়েছে। আজকেই জানা যাবে, তাসকিনের চোট সারতে কতদিন লাগবে।

ফর্মহীনতা আর চোট মিলিয়ে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা তাসকিন এবার বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন। মাশরাফি না থাকায় মুস্তাফিজ-তাসকিনকে দিয়ে পেস আক্রমণ তৈরির একটা পরিকল্পনা ছিল। কিন্তু সবকিছু এখন ভেস্তে দিলো তার ইনজুরি।

Need Ads
error: কপি হবে না!