ads

রবিবার , ১০ জানুয়ারি ২০২১ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ২৫ মৃত্যু : আক্রান্ত ১০৭১

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৭৮১ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জনে। ১০ জানুয়ারি রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯২০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি।

Shamol Bangla Ads

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৫৬ শতাংশ। নতুন যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!