ads

শনিবার , ৯ জানুয়ারি ২০২১ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রাম্পকে থামাতে অভিশংসনের বিল প্রস্তুত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কংগ্রেস ভবনে হামলার পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিসংশনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডোমোক্রেটরা। মার্কিন স্পিকার নেন্সি পেলোসি বলেছেন, ট্রাম্প যদি এখনি পদত্যাগ না করেন, তাহলে তাকে অভিশংসনের মুখে পড়তে হবে। ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানোর নজিরবিহীন এ পদক্ষেপ নেয়া হচ্ছে । খবর বিবিসির।

Shamol Bangla Ads

সোমবার ডেমোক্রেটরা হাউসে ‘হামলায় উস্কানি’ দেয়ার একটি অভিযোগ উত্থাপনের জন্য প্রস্তুত করেছেন। সেখানে কংগ্রেস ভবনে দাঙ্গায় ৫ জন নিহতের ঘটনায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। অভিশংসনের বিষয়টি কংগ্রেস সিদ্ধান্ত নিবেন বলে জানান বাইডেন। তবে বাইডেন মনে করেন দীর্ঘ সময় প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্প উপযুক্ত ব্যক্তি নয়।

শুধু পেলোসি, ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ নির্বাচিত গণপ্রতিনিধি অবিলম্বে ট্রাম্পকে ক্ষমতা থেকে হঠাতে আগ্রহী। রিপাবলিকান পার্টির অন্তত দুজন কংগ্রেস সদস্যও একই দাবি তুলেছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ট্রাম্প প্রশাসনের একাধিক সাবেক সদস্য। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিসংশনের এ পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রভাবিত’প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। এটা শুধু দেশের বিভাজনকে আরো এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করা হয়।

Shamol Bangla Ads

প্রায় ১৬০ জন ডেমোক্রেটিক প্রতিনিধি পরিষদ সদস্য এ বিলে স্বাক্ষর করেছেন। হামলার সময় ক্যাপিটল হিলে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সময়ই কংগ্রেসম্যান টেড লিও এবং ডেভিস সিসিলিন এ বিলটি প্রস্তুত করেছেন। যদি এ প্রক্রিয়াটি সামনে আগায়, তাহলে এটি হবে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দ্বিতীয় প্রচেষ্টা।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হাউসের নিন্মকক্ষে ট্রাম্পকে অভিশংসনের বিল পাস করা হয়। তবে সিনেটে এসে যে যাত্রায় রক্ষা পান ট্রাম্প।

Need Ads
error: কপি হবে না!