শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ায় একটি বাসে হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় দির আল-জুর প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, সাধারণ নাগরিক নিহত হয়েছ। আর অন্য সূত্রগুলোর তথ্যানুযায়ী, হামলায় মারা গেছে সেনা সদস্যরা। হতাহতের সংখ্যা আরও বেশি। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় নেয়নি কেউ।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ৩৭ জনের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার শিকার ওই বাসে করে যাচ্ছিলেন রাষ্ট্রীয় সেনারা।




