ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মুহাম্মদ (সাঃ) এর নামে দৃষ্টিনন্দন ফোয়ারা নির্মাণ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২০ ৪:১৭ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ফোয়ারার উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ফোয়ারা উদ্বোধন করেন নন্নী ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন। এ উপলক্ষে বাদ মাগরিব পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনায় উদ্বোধক মাহবুুর রহমান রিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন অংশ নেন। এতে দোয়া পরিচালনা করেন নন্নী মারকাজ মসজিদের খতিব মুফতি সালমান মুনীর। উদ্বোধনকালে প্রধান শিক্ষক আবু সাইদ ও নেছার উদ্দিন, ইউপি সদস্যবৃন্দ এবং নন্নী এলাকার শতশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন বলেন, ফ্রান্সে আমাদের প্রিয় নবীকে (সাঃ) নিয়ে ব্যঙ্গ ও কটুক্তির প্রতিবাদে গত ৩০ অক্টোবর নন্নীতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে প্রতিবাদ হয়। সেদিনের উপস্থিত মুসলমানদের প্রাণের দাবি হিসেবে আল্লাহকে রাজী এবং খুশি করার উদ্দেশ্যে পরিষদের নিজস্ব অর্থায়নে এ ‘ফোয়ারা-মুহাম্মদ (সাঃ)’ নির্মাণ করা হয়।

 

Need Ads
error: কপি হবে না!