ads

রবিবার , ১৩ ডিসেম্বর ২০২০ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাইজেরিয়ায় স্কুলে হামলার পর বহু শিক্ষার্থী নিখোঁজ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২০ ৬:০২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাতসিনা প্রদেশের একটি মাধ্যমিক স্কুলে সশস্ত্র হামলার পর বহু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং স্থানীয় দুই ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, শুক্রবার রাতে ওই হামলার পর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে স্বয়ংক্রিয় বন্দুকধারীরা কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে ঢুকে পড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়ে প্রতিরোধ গড়ে তুললে বেশ কিছু শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন পুলিশের মুখপাত্র গ্যাম্বো ইসা।

Shamol Bangla Ads

পুলিশ জানিয়েছে, নিখোঁজ বা অপহরণ হয়ে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা নিরুপণ করতে এবং তাদের সন্ধানে সেনা ও বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ চলছে। তাদের দাবি, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে কয়েক জন কর্মকর্তা গুলিবিদ্ধ ও আহত হয়।
হামলার সময়ে স্কুলটিতে প্রায় আট শতাধিক শিক্ষার্থী ছিলো। হামলার পর প্রায় অর্ধেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। শনিবার সকালে উৎকণ্ঠিত অভিভাবক ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির বাড়ি কাতসিনা প্রদেশে। প্রদেশটিয়ে নিয়মিতভাবে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা ঘটে থাকে। এছাড়া দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় ইসলামপন্থী উগ্রবাদীদের হামলার ঘটনাও বেশ নিয়মিত।

Need Ads
error: কপি হবে না!