ads

বুধবার , ৯ ডিসেম্বর ২০২০ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সুফল-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২০ ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপুরের শ্রীবরদীতে স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা (সুফল-২) প্রকল্পের উদ্যোগে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে সরকারি-বেসরকারি পর্যায়ের উন্নয়ন সহযোগিদের নিয়ে জনগণ দ্বারা পরিচালিত সম্পদ ভিত্তিক সমাজ উন্নয়ন কার্যক্রমের অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

Shamol Bangla Ads

সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম ও সুবিধাভোগিদের মধ্যে মেরিনা বেগম,মিরা বেগম, রুপালি বেগম, মিনারা বেগম, নুরজাহান বেগম, মনিকা বেগম, আনোয়ারা বেগম ও মেঘলা বেগম প্রমূখ। বক্তারা এর সুফল সম্পর্কে উল্লেখ করে এ প্রকল্পের কার্যক্রমের আওতায় আরো সুবিধাভোগির সংখ্যা ও এলাকা বৃদ্ধিসহ গতিশীল করার আহবান জানান। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমাজ সেবক ও জনপ্রতিনিধিসহ সুবিধাভোগিরা অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!