ads

সোমবার , ৭ ডিসেম্বর ২০২০ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড় বড় কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য: তামিম

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২০ ১২:৫৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বের ভার পেয়েছেন সেই মার্চ মাসে। কিন্তু এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করা হয়নি তার। কেননা করোনার কারণে দীর্ঘ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন না টাইগাররা। যে কারণে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিতে মুখিয়ে তামিম। যদিও চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ তার সে স্বাদ কিছুটা হলেও পূরণ করছে, যা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ফরচুন বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন এ ওপেনার।

Shamol Bangla Ads

জানা গেছে, আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। আর তামিম মনে করেন, টি-টোয়েন্টি কাপের এই অভিজ্ঞতা জাতীয় দলের অধিনায়কত্ব করার সময় কাজে দেবে। এদিকে তামিমের নেতৃত্বে তার দল বরিশাল টুর্নামেন্টে ধুঁকছে। পাঁচ ম্যাচে মাত্র ১ জয় দিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তার দল।
দলের এমন হালের দায়ভার কি অধিনায়কের ওপর পড়ছে না? জবাবে তামিম জানান, তিনি এখনও শিখছেন।
সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, ‘সব থেকে গুরুত্বপূর্ণ হলো, আমি শিখছি কিনা। আমি যদি এখান থেকে শিখতে পারি আর ভবিষ্যতে একই পরিস্থিতির মুখোমুখি হই, তা হলে অধিনায়ক হিসেবে ভালো করতে পারব। তখন আপনি বলতে পারবেন যে, অভিজ্ঞতার ফল পাওয়া যাচ্ছে। গোটা দল ভালো না করলে তাদের উদ্বুদ্ধ করা কঠিন। আমাদের দলে (বরিশাল) কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের সঙ্গে আমি নিয়মিত কথা বলি। অবশ্য কথা বললেই যে সমস্যার সমাধান হবে তাও মনে করেন না এই বাঁহাতি ওপেনার। অধিনায়কোচিত পারফরম্যান্সও এখানে জরুরি।
‘দল যখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তখন মুখে কথা বলার চেয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেয়াটাই মুখ্য। আমি সারা দিন কথা বলতে পারি, কিন্তু যদি কিছু ভুল করি, কথা বলার কোনো মানে নেই। তাই ব্যাট হাতেই আমাকে ওদের দেখাতে হবে যে, আমি কী চাই। এর পরই দলের সদস্যরা আমার পরামর্শকে গুরুত্বের সঙ্গে নেবে।’
এ টুর্নামেন্টে দল খারাপ করলেও তামিমের ব্যাট কথা বলছে। এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ১১৬.৮৭ স্ট্রাইক রেটে তামিমের সংগ্রহ ১৮৭ রান। হাফসেঞ্চুরি রয়েছে একটি।
এ বিষয়ে তামিম বলেন, ‘আমি ভালো ব্যাটিং করছি। বলব না যে, খুব ভালো করছি। তবে খুব খারাপও করছি না।’

Need Ads
error: কপি হবে না!