ads

শনিবার , ৫ ডিসেম্বর ২০২০ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ॥ উদ্বোধনী খেলায় শেরপুর জয়ী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২০ ১২:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পুলিশ লাইন্স মাঠে ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ব্যাটসম্যান কনস্টেবল সোহাগ মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের অনায়াস জয় পেয়েছে। টি-টুয়েন্টি ফরমেটে নির্ধারিত ১০ ওভারের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে শেরপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও অনবদ্য ফিল্ডিংয়ের মুখে ময়মনসিংহ জেলা দল ৬ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান করে। ময়মনসিংহের সাদিকুল ১০ রান ছাড়া আর কেউ দু’অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। শেরপুরের বোলার সাইফ ১৭ রানে নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান সেহাগের ২ ছক্কা, ৩ চারে ৮ বলে অপরাজিত ২৪ রানের ওপর ভর করে মাত্র ৪ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে শেরপুর জেলা দল জয়লাভ করে।

Shamol Bangla Ads

এর আগে প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া বেলুন উড়িয়ে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি রেঞ্জের চারটি জেলার ৪টি পুলিশ ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত হন। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইনসার্ভিস পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌসএবং বিভিন্ন থানার ওসি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, রেঞ্জের ৪টি ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে টি-টুয়েন্টি ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
সংক্ষিপ্ত স্কোর : শেরপুর জেলা দল-৫১/২, ৪.২ ওভার (সোহাগ ২৪*, একরামুল ১০, অতি:৪, হানিফ-১/১১)। ময়মনসিংহ জেলা দল-৫০/৬, ১০ ওভার (সাদিকুল ১০, সিজার ৮, অতি: ৯, সাইফ ২/১৭)। শেরপুর জেলা দল ৮ উইকেটে জয়ী।

Need Ads
error: কপি হবে না!