ads

সোমবার , ১৬ নভেম্বর ২০২০ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুবলীগ মেধাভিত্তিক রাজনীতি বিশ্বাস করে : যুবলীগ চেয়ারম্যান

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০২০ ৭:১৩ অপরাহ্ণ

গোপালগঞ্জ : আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, যুবলীগ মেধাভিত্তিক রাজনীতি বিশ্বাস করে। আমরা দলে পদবীতে কে কোন পদ পেল তাতে বিশ্বাস করি না। দেশের জন্য কে কতটুকু দিতে পারলো সে দিকে বিচার করা হবে। তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ দলে ঠাঁই হবে না। দেশে যেসব জেলায় কমিটি করা হয়নি, সে কমিটিগুলোও হাল নাগাদ করা হবে। দলকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে। সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

এদিন কেন্দ্রীয় যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। সোমবার বিকাল ৩টার যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!