স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়।

‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্হান ‘ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, সরাফত উদ্দিন, সৈয়দ খায়রুল আলম, আব্দুর রউফ প্রমুখ। সভাশেষে একটি র্যলী উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে আনুষ্ঠানিকভাবে যুবক ও যুবতীদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।




