ads

শনিবার , ২৪ অক্টোবর ২০২০ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুলের জন্য সিনেমা থেকে বাদ পড়লেন বাপ্পী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৪, ২০২০ ২:১৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : গত ১৭ অক্টোবর বাপ্পী চৌধুরী ও দিঘীকে নিয়ে ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সেই ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই নায়ক বাপ্পীকে বাদ দিলেন ঝন্টু। বাপ্পির বদলে দিঘীর বিপরীতে নায়ক হিসেবে নেয়া হয়েছে সাইমন সাদিককে। হঠাৎ শিল্পী পরিবর্তনের বিষয়ে ছবিপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, চুলের জন্য নাকি বাদ পড়েছেন বাপ্পী চৌধুরী।

Shamol Bangla Ads

এ বিষয়ে ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমার সিনেমায় নায়কের বড় চুল লাগবে। বাপ্পির সঙ্গে যখন চুক্তি করেছিলাম তখন ভেবেছিলাম তাকে উইগ পরিয়ে শুটিং করব। কিন্তু বাপ্পি উইগ পরতে রাজি হয়নি। আর এখন তার চুল সেই পর্যায়ে নেই। চুল বড় করতে মিনিমাম দুই মাস সময় দিতে হবে তাকে। আমার হাতে অতো সময় নেই। বিষয়টি জানার পর বাপ্পি নিজে থেকে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে।’
বাপ্পি তার সাইনিং মানিও ফিরিয়ে দিয়েছেন বলে জানান এই নির্মাতা। তিনি বলেন, বাপ্পি টাকা ফিরিয়ে দিয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে পরে বাপ্পির জায়গায় সাইমনকে চূড়ান্ত করি। দিঘী ও সাইমনকে নিয়ে আগামী ১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো, তুমি নেই’ সিনেমার শুটিং শুরু করব।
ছবিতে যুক্ত হতে সাইমন বলেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু গুণী নির্মাতা। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য সত্যিই আনন্দের একটি বিষয়। অনেক কিছু শেখার আছে। গল্পটাও অনেক সুন্দর। সব মিলিয়ে কাজটা ভালো হবে বলেই মনে করছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!