ads

সোমবার , ৮ জুন ২০২০ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও প্রচারণায় মাইকিং

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৮, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনাভাইরাসের হটস্পট এখন ময়মনসিংহ। গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের নির্দেশনায় ৮ জুন ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড, নতুন বাজার, টাউন হল মোড়, টাঙ্গাইল বাস স্ট্যান্ড, পাটগুদাম মোড়ে মাইকিং এবং যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জয়িতা শিল্পী, আল আমিন, হাফিজুর রহমান উপস্থিত থেকে বিভিন্ন গ্রুপে ওই কার্যক্রম পরিচালনা করেন।
স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জেলা পুলিশের নিয়মিত মনিটরিং ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। এসময়ে যারা মাস্ক আনতে ভুলে গেছেন তাদেরকে পুলিশ সুপার স্যারের পক্ষ হতে মাস্ক প্রদান করা হয়। একটি নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

Shamol Bangla Ads

সাধারণ ছুটির শেষ দিন গত ৩০ মে ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ছিলো এক হাজার ছাড়িয়েছিলো, আর এক সপ্তাহ পার হতেই আরো নতুন ৫শত যোগ হয়ে আক্রান্তের সংখ্যা এখন দেড় হাজার অতিক্রম করেছে এবং ১৮জনের মৃত্যুবরণ করেছে। এপর্যন্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় ২০ সহ¯্রাধিক নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। অকারণ ঘোরাঘুরি, শপিংসহ সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে অবাধ চলাচলের প্রভাব পড়তে শুরু করেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানান।
এ নিয়ে বিভাগে সর্বমোট মারা গেছেন ১৮ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৯ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!